বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই হ্রদ পানি বৃদ্ধি কেন্দ্রের বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের লোগোসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদ পানি বৃদ্ধি কেন্দ্রের বোর্ড, যেখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদের পানি বৃদ্ধিতে কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় রবিবার রাত পর্যন্ত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ২ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের  ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, গতকাল রবিবার (২০ জুলাই) রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২শত ২০ মেগাওয়াট। তারমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি আরও জানান, এর আগে চলতি বছরে প্রথমবারের মতো গত ১৪ জুলাই রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট চালু করার পর সর্বোচ্চ ২ শত ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান,  রবিবার (২০ জুলাই) রাত ৮ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮.৭৮ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৭.০৪ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।

প্রসঙ্গত: ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫ টি ইউনিট পানি সংকটের কারনে একসাথে চালু করা সম্ভব হতো না।

চলতি বছরের মে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমান বৃদ্ধিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে গত ২ জুন হতে এই কেন্দ্রের ৪ টি ইউনিট চালু করা হলেও গত ৯ জুলাই রাত ৮ টায় একযোগে চালু করা হয়েছিল ৫ টি ইউনিট, সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২ শত ১২ মেগাওয়াট। আবার গত ১৪ জুলাই ৫ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১৮ মেগাওয়াট।

গতকাল রবিবার (২০ জুলাই) বিদ্যুৎ উৎপাদন বেড়ে হয়েছে ২ শত ২০ মেগাওয়াট। সার্বিক ফলাফলের ভিত্তিতে যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

বিষয়:কাপ্তাই লেকে পানি বৃদ্ধি
প্রতিবেদক

মনসুর আহম্মেদ

রাঙ্গামাটি প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…