জনপদ

কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, পৌর শ্রমিক দলের সভাপতিকে হত্যা

পৌর শ্রমিক দলের সভাপতির ছবি, হত্যার ঘটনায় আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

পৌর শ্রমিক দলের সভাপতির ছবি, হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাহাত হোসাইন: মাদারীপুরে পৌর শ্রমিকদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার ২৩ মার্চ রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এ হামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে পৌর শ্রমিক দলের সভাপতি করা হয়। এই কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

এরই জেরে রোববার দুপুরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ দফায় দফায় সংঘর্ষ হয়। সেসময় পুলিশ পরিস্থিতি কিছুটা শান্ত করে। রাতে লিটন হাওলাদার গ্রুপের সমর্থকরা শাকিল মুন্সিকে কুপিয়ে আহত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান শাকিল। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয়:শ্রমিক দলহত্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…