অর্থনীতি

রাজধানীতে ৪০ টাকা কেজি আলু বিক্রি শুরু

রাজধানীতে ৪০ টাকা কেজি আলু বিক্রি শুরু, খুচরা বাজারে আলুর দাম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচুর আলু দেখানো হয়েছে, যা রাজধানীর বাজারে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগরী ও চট্টগ্রামে টিসিবির ট্রাকসেলের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করছে সরকার। এই কার্যক্রমের আওতায় আজ থেকে রাজধানীর বাসিন্দারা এই সুবিধা পাবেন। তবে একজন কিনতে পারবেন সর্বোচ্চ ৩ কেজি।

আজ (২০ নভেম্বর) বুধবার সকাল সাড়ে ৯টায় টিসিবি ভবন কারওয়ান বাজার থেকে আলু বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এক বিজ্ঞপ্তিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য জনপ্রতি ৩ কেজি করে আলু বিক্রি করা হবে প্রতি কেজি ৪০ টাকা দরে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান আছে।

এ কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল, ডাল ও চাল বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতিকেজি মসুর ডাল ৬০ টাকা ও প্রতিকেজি চাল ৩০ টাকায় কেনা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন।

বিষয়:রাজধানী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…