আন্তর্জাতিক

তুরস্কে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বাতিল

ট্রাম্প ও পুতিন একসঙ্গে দেখা যাচ্ছে, আলোচনার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকছেন না।

আজ (১৫ মে) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে।

বুধবার রাতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় অংশ নিতে দক্ষ ব্যক্তিদের পাঠাচ্ছে রাশিয়া। ওই দলে থাকবেন প্রেসিডেনশিয়াল উপদেষ্টা মেদিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন।

এর আগে জেলেনস্কি বলেছিলেন, পুতিন রাজি হলে তিনি নিজে আলোচনায় অংশ নিয়ে তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। ব্যক্তিগতভাবে এই সাক্ষাৎ নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন তিনি।

গণমাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনায় থাকবেন না। যদিও এর আগে পুতিন যোগ দিলে উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

পুতিন আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষমেশ বৈঠকে থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন পুতিন।
বিষয়:ডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…