বাংলাদেশ

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি আলোচনা করছেন, পেছনে চ্যানেল আই এর ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা সঙ্কটের মাঝে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করার সঙ্গে বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। চ্যানেল আইয়ে নীতি সংলাপে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন, এ লক্ষ্য অর্জনে সচেতনতা, আর্থিক বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সমর্থনের প্রয়োজন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক- বেনসহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে এ আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, জাতি গঠনে শিশুদের যত্ন নেওয়া যেমন জরুরি, ধরিত্রীর সুরক্ষায়ও তেমনই সব হাত এক সঙ্গে কাজ করে যেতে হবে।

বিষয়:মাহবুব মোর্শেদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…