চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটি পেতে পুলিশকে মোটরসাইকেল জমা দিতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ০১, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঈদের ছুটিতে ঢাকায় কর্মরত পুলিশ সদস্যদের মোটরসাইকেল নিয়ে বাড়িতে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ, ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে বাড়ি গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

এ অবস্থায় ছুটির সময়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেল জমা রাখতে এবং ছুটি শেষে কাজে যোগদানের পর পুনরায় মোটরসাইকেল ইস্যু করে নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (৩১ মার্চ) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিয়া মাসুদ করিমের সই করা এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ছুটিতে যাওয়ার আগে নিজ নামে ইস্যু করা সরকারি মোটরসাইকেল সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার পরই ছুটির ছাড়পত্র প্রদান করা হবে। যদি কোনো পুলিশ সদস্য মোটরসাইকেল জমা না দিয়েই ছুটি নিয়ে চলে যান তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সব নিয়ম মেনে কেউ মোটরসাইকেল পেলেও মহাসড়কে ব্যবহারের জন্য তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বৈধ লাইসেন্স ব্যতীত কোনো পুলিশ সদস্য মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না।

গত ১২ মার্চ পুলিশ সদরদপ্তরে পুলিশ মহাপরিদর্শকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশ সদস্যদের মোটরসাইকেল ব্যবহার সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদযাত্রায় মোটরসাইকেলঈদের ছুটিপুলিশ হেডকোয়ার্টারবাংলাদেশ পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT