কম গুরুত্বপূর্ণ প্রকল্পে খরচ বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, তিনি মাস্ক পরেছেন এবং ডেস্কে বিভিন্ন মাইক্রোফোন ও কাগজপত্র রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী প্রকল্পগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরিতে বিভক্ত করার নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোকে এ বি সি এই তিন ভাগে অগ্রাধিকার ঠিক করতে বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে খরচ করা যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ৭৫% খরচ করা যাবে। আর কম গুরুত্বপূর্ণ প্রকল্প খরচ সম্পন্ন বন্ধ থাকবে।
এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, কোন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। সরকারি খরচে বিদেশ ভ্রমণ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।







