বাংলাদেশ

রমজানে অধিক মুনাফালোভীরা যেন মজুদ করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রমজান মাসে অনেকেই মজুদ করে মুনাফা লুটতে চায়, সেটা যেন করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও কিশোর গ্যাং এ যেন তরুণরা জড়িয়ে না পড়ে সেদিকে জেলা প্রশাসকদের সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অগ্নি নির্বাপন ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখে ভবন নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেকটা প্রকল্প গ্রহণ করার সময় সাধারণ মানুষ কতটুকু উপকৃত হবে সেটা বিবেচনা করে প্রকল্প নিতে হবে।

বিষয়:জেলা প্রশাসক সম্মেলন-২০২২প্রধানমন্ত্রীরমজান ২০২৪
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…