চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্ল্যানেট প্যারেড’: মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। সূর্যাস্তের পর আকাশে এক সারিতে দেখা যাবে সৌরজগতের ছয়টি গ্রহ। জ্যোতির্বিদরা এ ঘটনাকে বলছেন ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহসমাবেশ। বাংলাদেশ থেকেও খালি চোখে এর বড় অংশ উপভোগ করা যাবে।

বিবিসি জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের প্রায় ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে পশ্চিম আকাশে সারিবদ্ধভাবে দৃশ্যমান হবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আকাশের তুলনামূলক সংকীর্ণ অংশে এদের অবস্থানই তৈরি করবে দৃষ্টিনন্দন এই গ্রহশোভাযাত্রা।

জ্যোতির্বিদরা জানান, শুক্র, বৃহস্পতি ও শনিকে সহজেই খালি চোখে দেখা যাবে। বুধ দিগন্তের খুব নিচে অবস্থান করায় পরিষ্কার পশ্চিম দিগন্ত না থাকলে তা দেখা কঠিন হতে পারে। অন্যদিকে ইউরেনাস ও নেপচুন দেখতে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে। বৃহস্পতি তুলনামূলক বেশি উজ্জ্বল থাকবে, আর শনি অবস্থান করবে শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি।

এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন একসঙ্গে দৃশ্যমান হয়েছিল। জ্যোতির্বিদদের মতে, এ ধরনের পূর্ণাঙ্গ গ্রহসমাবেশ ২০৪০ সালের আগে আর দেখা যাবে না। উত্তর গোলার্ধের দেশগুলো থেকে এ দৃশ্য তুলনামূলকভাবে বেশি স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিজ্ঞানীরা বলছেন, এটি মূলত একটি দৃশ্যমান প্রভাব। বাস্তবে গ্রহগুলো পরস্পর থেকে লক্ষ-কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। পৃথিবী থেকে দেখলে মনে হয় তারা একই সরলরেখায় রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রহপ্ল্যানেট প্যারেড
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT