জনপদ

পিরোজপুরে যাত্রীবাহী বাস-নছিমনের সংঘর্ষ, নিহত ২

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত বোর্ড, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা সতর্কতা বোর্ড, বাংলাদেশে সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিরোজপুর পাড়েরহাট সড়কের শংকরপাশা ইউনিয়ন পরিষদের সামনে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এতে অন্তত আরো পাঁচ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাসুদুজ্জামান জানান, বিকেল পাঁচটার দিকে ইন্দুরকানি থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে পাড়েরহাটগামী একটি নছিমনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রী মারা যান।

দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়:পিরোজপুরসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…