চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে অনুপ্রাণিত হয়ে পিকলুর ‘দাওয়াল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 22, জানুয়ারি 2023
বিনোদন
A A
Advertisements

নাটক, বিজ্ঞাপন ও ডকুমেন্টারি নির্মাণ করে হাত পাকানো নির্মাতা পিকলু চৌধুরী এবার ছবি নির্মাণ করতে যাচ্ছেন। তার পরিচালিত প্রথম ছবি হতে যাচ্ছে ‘দাওয়াল’। যেখানে উঠে আসছে একটি প্রিওডিক্যাল প্রেক্ষাপট।

নির্মাতা পিকলু শুরুতেই জানান, ‘দাওয়াল’ আসলে কী তা এ প্রজন্মের অনেকের অজানা। ব্যাখ্যা দিয়ে তিনি জানান, ১৯৪৮-৮৯ সালের প্রচলিত বিষয় দাওয়াল। তৎকালীন কয়েক জেলায় খাদ্য সংকট দেখা দিয়েছিল। এতে করে ফরিদপুর, কুমিল্লা ও ঢাকা জেলার জনসাধারণ মহাবিপদের সম্মুখীন হয়েছিলেন।

সরকার কর্ডন প্রথা চালু করেছিলেন। এক জেলা থেকে অন্য জেলায় কোনো খাদ্য যেতে দেওয়া হতো না। ফরিদপুর ও ঢাকা জেলার লোক, খুলনা ও বরিশালে ধান কাটার মৌসুমে দল বেঁধে দিনমজুর হিসেবে যেত। এরা ধান কেটে উঠিয়ে দিত। পরিবর্তে একটা অংশ পেত।

পিকলু জানান, এদের ‘দাওয়াল’বলা হতো। হাজার হাজার লোক নৌকা করে যেত। আসার সময় তাদের অংশের ধান নিজেদের নৌকা করে বাড়ি নিয়ে আসত। সে সময় তাদের নিয়ে অনেক ঘটনাই ঘটে। এই ‘দাওয়াল’ নিয়ে বিস্তারিত জানা যায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’তে।

পিকলু চৌধুরী বলেন, আত্মজীবনী পড়ে অনুপ্রাণিত হয়ে ‘দাওয়াল’ বানাচ্ছি। ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে মনে হয়েছে বঙ্গবন্ধুর জীবনে বহু ডাইমেনশন আছে। প্রতিটি ডাইমেশন নিয়ে একটি করে সিনেমা বানানো যায়। অনুদানে জমা দেয়ার সময় ‘দাওয়াল’র বিষয় ওখান থেকে পেয়েছি এটা উল্লেখ করেছিলাম।

নির্মাতা জানান, মার্চ এপ্রিলে ছবিটির শুটিং করার করবেন। চলছে ছবিটির শিল্পী নির্বাচনের কাজ। তার ভাষ্য, আমার ছবিটি পিরিয়ডিক্যাল গল্পের। গল্পই এই ছবির প্রধান আকর্ষণ। ছবিটির অধিকাংশ শিল্পীই থিয়েটার থেকে নেওয়া হচ্ছে। আশা করি সব ঠিকঠাক করে আগামী মার্চের মধ্যেই শুটিংয়ে নামতে পারব।’

ইতোমধ্যে ছবিটির সঙ্গে চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী যুক্ত হয়েছেন। শিগগির অন্যান্য কলাকুশলীদের নাম জানাবেন নির্মাতা পিকলু চৌধুরী।

২০২০-২১ অর্থবছরে ২০টি চলচ্চিত্র সরকারি অনুদান পাওয়া ছবিগুলো একটি ‘দাওয়াল’। সাধারণ ক্যাটাগরির এই ছবিটিও অনুদান ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে। সরকারি অনুদানের পাশাপাশি ছবিটির সহ প্রযোজক হিসেবও রয়েছেন রকিবুল হাসান চৌধুরী পিকলু।

ট্যাগ: ইমন চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে জনবসতি ও বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

পরবর্তী

হালান্ডরা চেনারূপে না ফিরলে সিটি ছাড়তে পারেন গার্দিওলা

পরবর্তী

হালান্ডরা চেনারূপে না ফিরলে সিটি ছাড়তে পারেন গার্দিওলা

বর্ষার আগেই তিস্তার বাম তীর রক্ষা প্রকল্পের কাজ শেষ করার দাবি

সর্বশেষ

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি 2, 2026

সবার মতাদর্শ আলাদা হলেও সবার লক্ষ্যই হওয়া উচিৎ দেশ গঠন

ফেব্রুয়ারি 2, 2026

রোহিত শেঠির বাড়িতে গুলি, গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি 2, 2026

সময় এসেছে আইসিসির নেতৃত্ব প্রমাণের: আফ্রিদি

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা আছে: গাভাস্কার

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version