চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিউজিল্যান্ড-উইন্ডিজের মতো দেশ টেস্ট থেকে হারিয়ে যাবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে থেকে বেন স্টোকসের বিদায়ের পর ৫০ ওভারের ফরম্যাট নিয়ে রীতিমতো কাটাছেড়া করছেন সাবেক খেলোয়াড়রা। অনেকের মতে, একদিনের ক্রিকেটের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। যখন ওয়ানডের সমালোচনা তুঙ্গে, তখন টেস্ট নিয়ে ভয়ের এক কথাই বললেন কেভিন পিটারসেন। সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড বা বাংলাদেশের মতো দেশগুলোর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

সাবেক ইংলিশ ব্যাটারের মতে, ক্রিকেটারদের বেতন-ভাতা না বাড়ালে এসব দেশ থেকে টেস্ট ক্রিকেটের সংস্কৃতি উঠে যেতে পারে। দ্বিতীয় সারির এ দলগুলোর ব্যাপারে একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। ২০২৫ সালের মধ্যে টেস্ট ক্রিকেটে আমূল পরিবর্তন আসবে বলেছেন।

পিটারসেন বলছেন, এই সময়ের মধ্যে দ্বিতীয় সারির দলগুলো হারিয়ে যাবে এবং ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোই শুধু টেস্ট খেলা চালিয়ে যেতে পারবে। পত্রিকায় লেখা কলামে বলেছেন এসব কথা।

‘আগেও বলেছি, ২০২৫ সালের মধ্যে শুধুমাত্র বড় দলগুলোই টেস্ট খেলবে। ওইসব দেশের হয়তো খারাপ লাগতে পারে, তবে যেসব সিরিজে নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ বা বড় দল বাদে অন্যকোনো দল থাকবে, তাদের একপাশে সরে যেতে হবে।’

নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন পিটারসেন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তুমুল জোয়ারের কারণে খেলোয়াড়দের চাহিদা বাড়ছে বলেই মনে করছেন। পালাবদলের এমন সময়ে টেস্ট ক্রিকেটারদের বেতন-ভাতা না বাড়ানোর কারণে এই ফরম্যাট থেকে তাদের মনোযোগ সরে যাচ্ছে বলেছেন।

‘একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি, যেখানে ২০২৫ সালে টেস্ট ক্রিকেট বলতে শুধু থাকবে অ্যাশেজ, ইংল্যান্ড বনাম ভারত, অস্ট্রেলিয়া বনাম ভারত, ভারত বনাম পাকিস্তান এবং অন্যান্য উঁচুমানের সিরিজ। যদি অন্যান্য দল তাদের টেস্ট ক্রিকেটারদের অনেক বেশি অর্থ প্রদান না করে, তারা হারিয়ে যাবে। ইসিবি তাদের টেস্ট ক্রিকেটকে বাঁচাতে পারবে। তবে সব দল সেটা পারবে না।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইসিবিওয়েস্ট ইন্ডিজটেস্ট ক্রিকেটনিউজিল্যান্ডপিটারসেনভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT