ঢাকায় পৌঁছেই ক্রিকেটারদের অনুশীলনে নতুন হেড কোচ ফিল সিমন্স

ঢাকায় পৌঁছেই ক্রিকেটারদের অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন হেড কোচ ফিল সিমন্স। একদিনের বিশ্রাম শেষে ১৮ অক্টোবর থেকে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টাইগারদের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবেন হাথুরুসিংহের স্থলাভিষিক্ত ক্যারিবীয়ান কোচ। এর একদিন আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রথম টেস্টের স্কোয়াডে থাকা সাকিব আল হাসানের।