পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পুলিশের সাথে সেনাবাহিনী মোতায়েন করে পাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বুধবার (১১ মার্চ) সাংবাদিক সম্মেলনে তারা আরও দাবি করেছেন, জ্বালানি তেল সরবরাহ বাড়ানো হোক এবং ছোট-বড় সব স্টেশনে পর্যাপ্ত তেল পৌঁছানো নিশ্চিত করা হোক।
এছাড়াও, মোটরবাইকে তেল দেওয়ার বিভাজন তুলে নেওয়া এবং ফিলিং স্টেশন ও রিভার ভ্যাসেলে অবৈধ মজুদ ধরা পড়লে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে।
পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলেছে, এই পদক্ষেপগুলো না হলে ক্রেতাদের মধ্যে তেলের জন্য দীর্ঘ লাইন ও অস্থিরতা বৃদ্ধি পাবে।








