বিশ্বকাপ নিয়ে কথা কাটাকাটির জেরে একজনকে পিটিয়ে হত্যা

ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বিভিন্ন মানুষজন ও যানবাহন দেখা যাচ্ছে, ভবনের উপরে লেখা রয়েছে ‘উপজেলা পরিষদ, হারাগাছ’।. Channel i News – চ্যানেল আই নিউজ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বিশ্বাকাপ খেলাকে কেন্দ্র করে আব্দুর শহিদ (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। সে উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জেলার বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামের ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে সজিব মিয়ার সাথে একই গ্রামের আর্জেন্টিনা সমর্থক শহিদ মিয়ার ছেলে রুখন মিয়ার মধ্যে খেলার চলাকালীন সময়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি সাময়িকভাবে নিস্পত্তি করে দেয় স্থানীয়রা।
এর জের ধরে শনিবার দুপুরে শহিদ মিয়া স্থানীয় হাওর থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রকিবুল ইসলাম খান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।







