ফুটবল

যুদ্ধ বন্ধ করুন: পেলে

প্রতিবাদী ফুটবল দর্শকদের যুদ্ধ বন্ধের আহ্বান জানানো পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল স্টেডিয়ামে দর্শকদের একটি দল যুদ্ধ বন্ধের জন্য পোস্টার ধরে প্রতিবাদ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার সামরিক অভিযান উপেক্ষা করে বিশ্বকাপ খেলার দৌড়ে টিকে আছে ইউক্রেন। বাছাইয়ে প্লে-অফের সেমিতে বুধবার রাতে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। কাতারের টিকিট কাটতে অপেক্ষা আর একটি ম্যাচের। স্কটিশদের বিপক্ষে ইউক্রেনের ওই ম্যাচের আগে ইনস্টাগ্রামে খোলা চিঠি লিখেছেন পেলে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

‘আজ অন্তত ৯০ মিনিটের জন্য ইউক্রেন ভুলে যাওয়ার চেষ্টা করছে, কী ভয়াবহ ট্র্যাজেডি এখনও তাদের দেশকে গ্রাস করে চলছে। আমি আজকের ম্যাচটিকে অনুরোধ করার সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই, আক্রমণ বন্ধ করুন। চলমান এই সহিংসতার একেবারেই কোনো যুক্তি নেই। এই সংঘাত দুষ্ট, অযৌক্তিক, ব্যথা, ভয়, সন্ত্রাস এবং যন্ত্রণা ছাড়া আর কিছুই নিয়ে আসে না।’

‘যুদ্ধ কেবল জাতিগুলোকে পৃথক করে। যার কোনো আদর্শ নেই। ক্ষেপণাস্ত্র কেবল শিশুদের স্বপ্নকে সমাহিত করে, পরিবারকে ধ্বংস করে এবং নিরপরাধকে হত্যা করে। এই সংঘাত বন্ধ করার ক্ষমতা আপনার হাতে। ২০১৭ সালে আমাদের শেষ বৈঠকে আমি মস্কো কাঁপিয়েছিলাম।’ সংঘাত থামানোর আকুতি এভাবেই ঝরেছে তিনবারের বিশ্বকাপজয়ী মহাতারকার কণ্ঠে।

পেলে ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ। অনেকের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। ১৯৭৭ সালে অবসর নেয়ার আগে এক হাজারের অধিক গোল করে গেছেন। তার অধীনে তিনবার বিশ্বকাপের স্বাদ পেয়েছে সেলেসাওরা।

সম্প্রতি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন পেলে। গত সেপ্টেম্বরে কোলন টিউমারের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল তার, এরপর থেকে নিয়মিত হাসপাতালে গিয়ে কেমোথেরাপি নিতে হচ্ছে।

বিষয়:ইউক্রেনপুতিনপেলেব্রাজিলরাশিয়ালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…