চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে এলো ‘পাঠান’, বাংলাদেশের প্রেক্ষাগৃহে আদৌ চলবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 22, মার্চ 2023
বিনোদন
A A
Advertisements

বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট সিনেমা ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির উপরে ব্যবসা করা সিনেমাটি এদেশের বড়পর্দায় মুক্তি দিতে সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানের অনন্য মামুন।

এখনও তিনি লিখিত অনুমতির অপেক্ষায়। এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে সিনেমাটি।

তাহলে কি আর দেশের সিনেমা হলে মুক্তি পাবে ‘পাঠান’? অনন্য মামুন বলেন, তথ্য মন্ত্রণালয়ে লিখিত অনুমতির অপেক্ষায় আছি।

‘যেদিন অনুমতি পাব দুদিনের মধ্যে মুক্তি দেব। কবে অনুমতি মিলবে সেটা নিশ্চিত বলতে পারছি না। তবে রমজান মাসেও যদি অনুমতি পাই তখনই মুক্তি দেব।’

যেহেতু ওটিটিতে মুক্তি পেয়েছে তাহলে আমদানি করে সিনেমা হলে চালানোর প্রয়োজন আছে? দর্শক হলে গিয়ে দেখবে? এমন প্রশ্নে অনন্য মামুন বলেন, যারা হলের দর্শক তারা মুখিয়ে আছেন। যখনই রিলিজ দেওয়া হবে তখনই হল থেকে বিজনেস করবে। আর যারা অনলাইনের দেখার তারা অ্যামাজন প্রাইমে আসার জন্য বসে ছিল না। পাইরেসি হওয়া প্রিন্টে তখনই দেখে ফেলেছে। তবে হ্যাঁ, ওটিটিতে আগে চলে আসায় ‘পাঠান’ নিয়ে যে ক্রেজ ছিল তা কিছুটা ভাটা পড়বে।

২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। তখন থেকে সিনেমাটি নিয়ে বাংলাদেশের দর্শকরা সিনেমা হলে দেখার জন্য মুখিয়ে ছিলেন। হল মালিকরাও ‘পাঠান’ চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

 

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’-এ শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ এবং ক্যামিও চরিত্রে রয়েছেন বলিউডের আরেক সুপারস্টার সালমান খান।

ট্যাগ: অনন্য মামুনঅ্যামাজন প্রাইমআশুতোষ রানাওটিটিজন আব্রাহামডিম্পল কাপাডিয়াদীপিকা পাড়ুকোনপাঠানরমজানলিড বিনোদনশাহরুখ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন মানবাধিকার প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: তথ্যমন্ত্রী

পরবর্তী

বেপরোয়া গতি ও ফিটনেস না থাকায় শিবচরে বাস দুর্ঘটনা: তদন্ত কমিটি

পরবর্তী

বেপরোয়া গতি ও ফিটনেস না থাকায় শিবচরে বাস দুর্ঘটনা: তদন্ত কমিটি

বিকাশে'র ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন ও নিশো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জানা গেল বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে কখন শুরু হচ্ছে রমজান

ফেব্রুয়ারি 1, 2026

কিউবা কি পারবে টিকে থাকতে?

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না: জামায়াত আমির

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version