জনপদ

রংপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রংপুরে বাস দুর্ঘটনা আহত ও নিহতের জন্য হাসপাতালে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর আহত ও নিহতের জন্য হাসপাতালে ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

রংপুর-দিনাজপুর মহাসড়কে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে প্রায় ৩০ জন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়  এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানায়, সকালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহনের একটি বাস তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী দোয়ালীপাড়া মোড় এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী সাইমন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তৃপ্তি পরিবহনের হেল্পার কালাম হোসেন ও মুসলিম উদ্দিনসহ অজ্ঞাত একজন মারা যায়।

আহতদের তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

উপজেলা প্রশাসন নিহতদের পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে।

বিষয়:দিনাজপুররংপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…