চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙে গেল পাকিস্তানের সংসদ, এরপর কী হবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 10, আগস্ট 2023
আন্তর্জাতিক
A A
Advertisements

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রস্তাব মেনে নিয়ে দেশটির জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এমনিতেই এর মেয়াদ ১২ অগাস্ট শেষ হয়ে যাচ্ছিল। তার আগেই অন্তবর্তী সরকার এবং নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে ৯ আগস্ট ভেঙ্গে যায় পাকিস্তানের জাতীয় সংসদ।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বলেছেন, অন্তবর্তী সরকারের প্রধান কে হবেন, তার নাম যেন শরীফ তিনদিনের মধ্যে সুপারিশ করেন।

পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে যাওয়ার সময় প্রধান বিরোধী নেতা ইমরান খান জেলে বন্দি। তিনি মুক্তির জন্য আদালতে আবেদন জানিয়েছেন। তাকে তিন বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই সাজা বহাল থাকলে তিনি ভোটে দাঁড়াতে পারবেন না।

ফলে একটি অনিশ্চিত অবস্থার দিকে এগোচ্ছে পুরো দেশের নির্বাচন পরিস্থিতি।

পাকিস্তানের নির্বাচন কবে হবে?

প্রথমত, নিয়ম অনুযায়ী জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে এই নির্বাচন হবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। কারণ নির্বাচন কমিশন জানিয়েছে, তারা নির্বাচন কেন্দ্রের সীমানা পুননির্ধারণ করতে চায়। সেটা করতে গেলে খুব কম করে হলেও একমাস সময় লাগবে। সেক্ষেত্রে আগামী বছর ভোট হলেও আশ্চর্যের কিছু নেই।

দ্বিতীয়ত, পাকিস্তানের রাজনৈতিক মহলে একটি কথা ঘুরছে। সেটা হলো, বর্তমান জোট সরকারের জনপ্রিয়তার রেখচিত্র নিচের দিকে। প্রধান বিরোধী দলীয় নেতা ইমরান খানের জনপ্রিয়তা বেড়েছে। ফলে এখন নির্বাচন হলে জোটের মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা আছে। সেজন্যই শেহবাজ শরীফদের কিছুটা সময়ের প্রয়োজন।

তাই দেশটির জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যে নাও হতে পারে।

ইমরান খানের কী হবে?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দলীয় নেতা ইমরান খান এখন জেলে। তার বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকার সময় সরকারি উপহার নামমাত্র মূল্যে তিনি ও তার পরিবার বেআইনি ভাবে কিনেছে। সেই অপরাধে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। ইমরান খান নিজেকে নির্দোষ দাবি করে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। হাইকোর্ট সরকারের কাছে নোটিশ পাঠিয়েছে। তারা সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্য শুনে রায় দেবে।

তবে এই শাস্তি বহাল থাকলে ইমরান খান আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এছাড়াও কোন সরকারি পদে থাকতে পারবেন না তিনি।

ট্যাগ: ইমরান খানশেহবাজ শরীফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছেলে-মেয়েকে নিয়ে স্রোতের বিপরীতে ট্রুডো!

পরবর্তী

তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি

পরবর্তী

তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন

সর্বশেষ

গ্র্যামিতে ইতিহাস গড়লেন দালাই লামা

ফেব্রুয়ারি 2, 2026

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি 2, 2026

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version