সোনার পদকের লড়াইয়ে অলিম্পিকে সার্ফিংয়ে ছেলে ও মেয়েদের ইভেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল। প্রতিকূল দিকে বাতাস বয়ে চলায় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তা স্থগিত করা হয়েছে।
তাহিতিতে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা ৩৪ মিনিটে ছেলেদের ও ৮টা ১৫ মিনিটে মেয়েদের ফাইনাল হওয়ার কথা ছিল। স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ইভেন্টের পরবর্তী সময়-সূচি ঘোষিত হবে।
আয়োজক কমিটির সদস্য প্যাসকেল লুসিয়ানি গণমাধ্যমে বলেছেন, বৃহস্পতিবার থেকে বাতাস দক্ষিণ-পূর্ব দিকে ফিরে আসবে। বৃহস্পতিবার থেকে সম্ভবত পুষিয়ে নেয়া সম্ভব।









