অন্যান্য খেলা

মেয়েদের ট্রায়াথলনে স্বর্ণের হাসি ফ্রান্সের

ফ্রান্সের মেয়েরা ট্রায়াথলনে স্বর্ণপদক জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের একজন নারী ট্রায়াথলন অ্যাথলেট স্বর্ণপদক জিতেছেন, তার হাসি ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিসে গেমসের পঞ্চম দিনে ২০টি সোনার পদকের লড়াইয়ে প্রথমটি জিতে নিয়েছে আয়োজক দেশ ফ্রান্স। মেয়েদের ট্রায়াথলনে এক ঘণ্টা ৫৪ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ক্যাসান্দ্রে বিউগ্রান্ড।

অলিম্পিক ট্রায়াথলনের ইতিহাসে এবারই প্রথম ফ্রান্স সোনা জিতল। সুইজারল্যান্ডের জুলি ডেরন এক ঘণ্টা ৫৫ মিনিট এক সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রিটেনের বেথ পটার এক ঘণ্টা ৫৫ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক পান।

তিন বছর আগে টোকিও অলিম্পিকে মিশ্র রিলেতে ব্রোঞ্জপদক পেয়েছিলেন বিউগ্রান্ড। এবার গলায় ঝোলালেন সোনার মেডেল। মেয়েদের ট্রায়াথলনে ব্রোঞ্জজয়ী পটার ২০১৬ রিও ডি জেনেইরো অলিম্পিকে ১০ হাজার মিটারে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি অলিম্পিক ইতিহাসে ১০ হাজার মিটারের দৌড় ও ট্রায়াথলনে অংশ নেয়া প্রথম ক্রীড়াবিদ হলেন৷

সাঁতার, সাইক্লিং ও দৌড়- এ তিনটির সমন্বয়ে হয় ট্রায়াথলন। অলিম্পিকের ট্রায়াথলনে সাঁতার থাকে দেড় কিলোমিটার, ৪০ কিলোমিটার সাইক্লিং এবং ১০ কিলোমিটার থাকে দৌড়।

বিষয়:প্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সলিড স্পোর্টসস্বর্ণপদক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…