অলিম্পিক গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে গ্রুপপর্ব, কোয়ার্টারের লড়াই শেষে সেমিফাইনালের পালা। শেষ চারের টিকিট কেটেছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, স্পেন ও জার্মানি।
যুক্তরাষ্ট্র-জার্মানি ম্যাচ দিয়ে মঙ্গলবার রাতে গড়াবে সেমির লড়াই। শেষ চারে হেরে যাওয়া দুদল ৯ আগস্ট ব্রোঞ্জপদকের জন্য খেলবে। ১০ আগস্ট ফাইনাল দিয়ে নির্ধারিত হবে স্বর্ণ ও রৌপ্যপদক বিজয়ী।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথম সেমিতে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-জার্মানি। লিওঁ স্টেডিয়ামে হবে ম্যাচ। একইরাতে ১টায় মার্শেইয়ে মুখোমুখি হবে স্পেন-ব্রাজিল।
এক নজরে সেমির প্রতিপক্ষ, সময়-সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
৬ আগস্ট: যুক্তরাষ্ট্র-জার্মানি, রাত ১০টা (লিওঁ স্টেডিয়াম, লিওঁ)
৭ আগস্ট: কলম্বিয়া-উরুগুয়ে, রাত ১টা (মার্শেই স্টেডিয়াম, মার্শেই)









