বিনোদন

শনিবারই বাগদান সারছেন পরিণীতি!

পরিণীতি ও তার প্রেমিক বিমানবন্দরে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিণীতি ও তার প্রেমিক বিমানবন্দরে দেখা যাচ্ছে, তারা গন্তব্যের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিটাউনে আবার সানাই বাজার অপেক্ষা। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার চার হাত এক হতে চলেছে। তবে তার আগে শনিবার (১৩ মে) দিল্লিতে ঘটা করে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জুটির বাগদানের অনুষ্ঠান। যদিও এ প্রসঙ্গে দুজনের কেউই এখনও মুখ খোলেননি মিডিয়ার সামনে। তবে চোখে পড়ছে প্রস্তুতি।

ইতোমধ্যেই মুম্বাইয়ে অভিনেত্রীর বাড়ির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পৌঁছেছে। যা সেজে উঠেছে আসন্ন উৎসবের জন্য। ফলে সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে যে, চোপড়া পরিবারে খুশির উদযাপন চলছে।

জানা গেছে, দিল্লির ঐতিহ্যবাহী কাপুর্থালা হাউজে অনুষ্ঠিত হবে পরিণীতি ও রাঘবের বাগদান অনুষ্ঠান। পাঞ্জাবি রীতিতে হবে আংটি বদল। সর্বশেষ খবর অনুসারে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা চোপড়াও। এ জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতে উড়ে আসবেন স্বামী নিক জোনাস ও কন্যা মালতি ম্যারিকে নিয়ে।

বাগদানে পরিণীতি পরবেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। অন্যদিকে রাঘবের পরনে থাকবে পবন সচদেবের নকশায় একটি শেরওয়ানি। এখন শুধু অপেক্ষার পালা কখন তারা বাগদানের সাজে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

সূত্র: এনডিটিভি

বিষয়:পরিণীতি চোপড়াবাগদানবিয়েরাঘব চাড্ডা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…