বিনোদন

শাশুড়ি হারালেন রানী মুখার্জি

শাশুড়ি হারানোর শোক প্রকাশ করছেন রানী মুখার্জি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাশুড়ি হারানোর শোক প্রকাশের জন্য রানী মুখার্জি ও তার পরিবারের সদস্যরা একত্রিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়াত যশ চোপড়ার স্ত্রী ও আদিত্য চোপড়ার মা পামেলা চোপড়া। ৮৫ বছর বয়সে চলে গেলেন তিনি। পামেলা চোপড়া বলিউড অভিনেত্রী রানি মুখার্জির শাশুড়ি।

১৫ দিন ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পামেলা চোপড়া। ক্রমেই অবস্থার অবনতি হচ্ছিল তার। ২০ এপ্রিল সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২০১২ সালে যশ চোপড়ার প্রয়াণের পর আদিত্য চোপড়া, উদয় চোপড়া এবং রানি মুখার্জিকে নিয়েই ছিল পামেলা চোপড়ার সংসার।

যশরাজ ফিল্মস’ প্রযোজনা সংস্থার অনেক ছবির নেপথ্যেই ছিলেন পামেলা। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে পোশাক পরিকল্পনা, এমনকি, সহ-প্রযোজনার কাজও করেছেন। এ বছরই ‘দ্য রোমান্টিকস’-এ দেখা গিয়েছে পামেলাকে। প্লেব্যাক গায়িকাও ছিলেন তিনি। যশ প্রযোজিত বহু ছবিতে গান গেয়ে দর্শকের মন ছুঁয়ে গিয়েছিলেন পামেলা।

বিষয়:রানী মুখার্জি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…