আন্তর্জাতিক

বিশ্বস্বাস্থ্য সংস্থায় পতাকা উত্তোলনের অধিকার পেলো ফিলিস্তিন

বিশ্বস্বাস্থ্য সংস্থার অফিস ভবনের ছবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস ভবনের সামনে একটি সাইনবোর্ডে সংস্থার লোগো ও নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা। প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (২৬ মে) এই ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদরদপ্তরে ফিলিস্তিনির পতাকা উত্তোলন করতে দেওয়া হবে কী-না, সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

সেখানে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে ৯৫টি দেশ তাতে সমর্থন দেয়।

অন্যদিকে, ইসরায়েল, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং জার্মানি প্রস্তাবের বিরোধিতা করে। বাকি ২৭টি দেশ ভোটদানে বিরত থাকে। ফলে সংখ্যাগরিষ্টের ভোটে প্রস্তাবটি গৃহিত হয়।

এমন একটি সময় এই ঘটনা ঘটলো যার কিছুদিন আগে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স।

বিষয়:পতাকা উত্তোলনফিলিস্তিনবিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…