চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে নিজেদের দূতাবাসের অংশ বিক্রি করতে চাইছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চরম আর্থিক দুর্গতিতে আছে পাকিস্তান। খাতায় কলমে টাকা জোগাড় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার। এমন এক পরিস্থিতির মধ্যেই আমেরিকায় পাকিস্তান দূতাবাসের অংশ বিক্রি চেষ্টার বিষয়টি সামনে এল।

২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ওয়াশিংটনে যে ভবন পাকিস্তানের প্রতিরক্ষার একটি বড় স্তম্ভ ছিল, ওয়াশিংটনে নিজেদের দূতাবাসের সেই অংশটিকে বিক্রি করতে চাইছে পাকিস্তান। হিন্দুস্থান টাইমসের এক সংবাদে এই তথ্য জানা যায়।

সূত্র বলছে, দূতাবাসের অংশ বিক্রি নিয়ে পাকিস্তান তিনটি অফার পেয়েছে। নিলামে একটি ইহুদি গোষ্ঠী সবচেয়ে বেশি ৬.৮ মিলিয়ন মার্কিন ডলার দিতে চেয়েছে। জানা গেছে, ভবনের ভিতরে তারা একটি উপাসনালয় বানাতে চান।

এছাড়াও আগ্রহী ক্রেতার তালিকায় রয়েছে এক ভারতীয় রিয়েল এস্টেট এজেন্টের নাম। তিনি ভবনটি কিনতে ৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে চেয়েছেন। আর তৃতীয় আগ্রহী ক্রেতার তালিকায় রয়েছেন এক পাকিস্তানি রিয়েল এস্টেট এজেন্ট।

ইসলামাবাদের চাওয়া ঋণ সহযোগিতার বিষয়ে আলোচনা করতে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর প্রতিনিধিদল পাকিস্তানে এসেছিলেন। তবে সেই আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি বলে মনে করা হচ্ছে। দুইপক্ষের মধ্যে যে তেমন কোন সমঝোতা  হয়নি, তা কার্যত স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অর্থমন্ত্রী ইশকদার। সম্প্রতি পাকিস্তানের  প্রতিরক্ষামন্ত্রীও বলেছেন, পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে।

পাকিস্তানের বর্তমান ঋণ তাদের জিডিপির ৮০ শতাংশ। ইসলামাবাদের কাছে আর  তিন বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রয়েছে। যা দিয়ে পাকিস্তান আর মাত্র তিন সপ্তাহের আমদানির খরচ মেটাতে পারবে। এছাড়াও পাকিস্তানে আর মাত্র ২৯ দিনের ডিজেলের মজুদ এবং ২১ দিনের গ্যাসোলিনের মজুদ রয়েছে ।

Reneta

আর্থিক পরিস্থিতি স্বাভাবিক করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশজুড়ে ডিজেল এবং পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে। যাতে মানুষ বেশি  জ্বালানি কিনতে না পারে তার জন্যই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠছে। পাকিস্তানের বৈদেশিক ঋণের পরিমাণ ১২২ বিলিয়ন ডলারের বেশি। আর এমন অবস্থা থেকেই আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের অবস্থা শ্রীলঙ্কার মতোই খারাপের দিকে চলে না যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্থিক সংকটপাকিস্তানপাকিস্তান সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তরুণদের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে কাজ করছে ‘সেলফি ক্লাব’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান 
 ছবি: সংগৃহীত

জিয়া-খালেদা-তারেকের মতো আর যারা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT