ক্রিকেট

বিক্ষোভ-সংঘর্ষ: পাকিস্তান ছাড়ছে শ্রীলঙ্কান ক্রিকেট দল

শ্রীলঙ্কান ক্রিকেটার মাঠে উদযাপন করছেন, দর্শকরা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কান ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছেন, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানে শ্রীলঙ্কা ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি শুরুর ঘণ্টাখানেক আগে বাতিল করা হয়েছে ম্যাচ। ইসলামাবাদে রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজ পিছিয়ে দেয়া হয়েছে। ঘটনায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সফরকারীদের ফিরিয়ে আনছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমন বাস্তবতায় আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়েও বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এমনিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যেতে রাজি নয় ভারত। সেই জট কাটেনি এখনও। এরমধ্যে নতুন করে আবারও যুক্ত হল এই ঘটনা, যার প্রভাবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে আইসিসির ভোট পাকিস্তানের বিপক্ষে যেতে পারে বলে বিশ্লেষকরা বলছেন।

পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) সঙ্গে সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল শ্রীলঙ্কার ‘এ’ দল। প্রথম ওয়ানডে নির্বিঘ্নে সম্পন্ন হলেও পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার জন্য দ্বিতীয় ম্যাচ হতে পারেনি। ক্রিকেটারদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার খেলা শুরুর কয়েকঘণ্টা আগে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় পিসিবি।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের মুক্তির এবং সরকারের পদত্যাগের দাবিতে রোববার থেকে ইসলামাবাদে রাজনৈতিক কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেহরিক-ই-ইনসাফের নেতাকর্মীরা ইসলামাবাদের দিকে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় তাদের আটকে দেয়া হচ্ছে। ঘটছে একের পর এক সংঘর্ষ। পাকিস্তানের রাজধানীর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

বিষয়:আইসিসিইমরান খানচ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…