বাংলাদেশ

বিএনপির জয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

বিএনপির জয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিজয়ের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাশাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ইসলামাবাদ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

জারদারি আরও আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আঞ্চলিক পর্যায়ে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে।

এর আগে এই নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য শুভেচ্ছা জানানো হয়।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমানপাকিস্তানপাকিস্তানের প্রেসিডেন্টবিএনপিশুভেচ্ছা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…