ক্রিকেট

পাকিস্তান শুধুই একটি প্রতিপক্ষ: রোহিত

ভারত ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে মুখোমুখি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে মুখোমুখি দাঁড়িয়ে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের মনে সবসময়ই বাড়তি উত্তেজনা কাজ করে। এবারের এশিয়া কাপও তার ব্যতিক্রম নয়। তবে এসব নিয়ে ভাবছেন না রোহিত শর্মা। হাই-ভোল্টেজ ম্যাচের উন্মাদনাকে সরিয়ে রেখে পাকিস্তানকে শুধুই একটি প্রতিপক্ষ ভাবতে চান ভারতের অধিনায়ক।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে খেলোয়াড়দের চাপমুক্ত রাখতে চাইছে ভারত। শনিবার এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ডানহাতি ওপেনার।

‘খেলা তো সবাই দেখে, বিশেষ করে সেটা যখন ভারত-পাকিস্তানের ম্যাচ হয়। কোনো সন্দেহ ছাড়াই এটা একটা হাই-প্রেশার গেম। তবে নিজেদের মধ্যে আমরা পরিস্থিতি খুব স্বাভাবিক রাখছি এবং এই ম্যাচকে ঘিরে নিজেদের মধ্যে কোনো উন্মাদনা রাখছি না।’

‘আমাদের জন্য এটা শুধুই আরেকটি ম্যাচ। রাহুল ভাই এবং আমার জন্যে ক্রিকেটারদের এটা বলে রাখা গুরুত্বপূর্ণ যে, ওরা শুধুমাত্রই আরেকটি প্রতিপক্ষ।’

এশিয়া সেরাার লড়াইয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে পাকিস্তানকে আট বার হারিয়েছে ভারত। এর মধ্যে শেষ ছয়বারের লড়াইয়ে পাকিস্তানকে পাঁচবারই হারায় ভারত।

এদিকে হাঁটুর চোটে ইতিমধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। সাতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হওয়ার আগে নিঃসন্দেহে এটা তাদের জন্য বড় রকমের দুঃসংবাদ। আগামী ২৮ আগস্ট দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত ও পাকিস্তান।

বিষয়:এশিয়া কাপ ২০২২পাকিস্তানভারতরোহিতলিড স্পোর্টসশাহিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…