আন্তর্জাতিক

ইরানে আমাদের কর্মকর্তারা ভয়াবহ অবস্থায় আছে: পররাষ্ট্র সচিব

বাংলাদেশ দূতাবাসের সাইনবোর্ড, ঢাকার বাইরে স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বাইরে বাংলাদেশের দূতাবাসের সাইনবোর্ড, যেখানে বাংলাদেশ দূতাবাসের নাম লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় আমরা চিন্তিত উল্লেখ করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন, ইরানের স্থানীয় নাগরিকদের ন্যায় আমাদের দূতাবাসের কর্মকর্তারাও ভয়াবহ অবস্থায় রয়েছে। আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।

মঙ্গলবার (১৭ জুন) ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

সচিব বলেন, আমরা ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছি। গত ৫ দিনে ইসরায়েল ইরানের ওপর হামলা করে যাচ্ছে। ইরানও প্রত্যাঘাত করায় এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, তেহরানে আমাদের দূতাবাসের কর্মকর্তারা ভয়াবহ অবস্থায় আছে। এর বাইরেও দুই হাজার বাংলাদেশী রয়েছেন দেশটিতে। এছাড়াও কিছু শিক্ষার্থী এবং দর্শনার্থী রয়েছে। তাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংঘাতময় মুহূর্তে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দূতাবাসের সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। কর্মকর্তারা যুদ্ধের আপডেট জানাচ্ছেন। আমরা ইরান ছাড়াও আশপাশের দেশগুলোর দূতাবাসগুলোতেও সাবধান থাকার নির্দেশনা দিয়েছি।

এসময় তিনি বলেন, ইরানে অবস্থানরত প্রায় ১০০ বাংলাদেশি নাগরিক ফেরত আসতে চাচ্ছেন। তাদেরসহ আমাদের কর্মকর্তাদের ফেরত আনার চেষ্টা চলছে।

বিষয়:ইরান যুদ্ধইরান-ইসরায়েলইরানে বাংলাদেশি দূতাবাসইরানে হামলাইসরায়েল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…