চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাব্য বিজয়ী কারা, এবারের অস্কারে কার আধিপত্য?

অস্কার ২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ন ১১, মার্চ ২০২৬
বিনোদন
A A

যুক্তরাষ্ট্রে আগামি রবিবার রাতে বসবে ৯৮ তম একাডেমি অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় সোমবার (১৬ মার্চ) সকাল ৬টায় এই অনুষ্ঠান প্রচার শুরু হবে। অস্কার নিয়ে উত্তেজনার পারদ তাই তুঙ্গে। কে জিতবে আর কার জেতা উচিত তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

এরমধ্যে অস্কার ২০২৬–এর সম্ভাব্য বিজয়ীদের একটি চিত্র প্রকাশ করেছে প্যাচ.কম। বিভিন্ন গিল্ড অ্যাওয়ার্ড, সমালোচকদের পুরস্কার এবং গুরুত্বপূর্ণ পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তৈরী ওই প্রতিবেদনে এবারের অস্কারে কয়েকটি চলচ্চিত্র বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে উল্লেখ করা হয়।

সবচেয়ে বেশি আলোচনায় আছে ‘সিনার্স’, যা সেরা ছবিসহ একাধিক বিভাগে জয়ের দৌড়ে এগিয়ে আছে। ৯৮তম অস্কারে সম্ভাব্য জয়ীদের তালিকা থাকলো এখানে-

সেরা ছবি

এবারের সেরা ছবির সম্ভাব্য বিজয়ী হিসেবে এগিয়ে আছে ‘সিনার্স’। বিভিন্ন গিল্ড ও একাডেমির নানা শাখায় ছবিটির সমর্থন পাওয়ায় এটিকে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে। যদিও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ প্রযোজক ও পরিচালক গিল্ড পুরস্কার জিতেছে, তবুও একাডেমির বিস্তৃত সমর্থনের কারণে ‘সিনার্স’ই এগিয়ে।

অভিনয় বিভাগ

অভিনয় বিভাগে কয়েকজন শিল্পী প্রায় নিশ্চিত বিজয়ীর অবস্থানে রয়েছেন। এরমধ্যে ‘হ্যামনেট’ এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে পারেন জেসি বাকলি।
গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস, বাফটা ও এসএজি- সব বড় পুরস্কার জিতে তিনি প্রায় অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে।

‘সিনার্স’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেতে পারেন মাইকেল বি. জর্ডান। যমজ দুই চরিত্রে অভিনয় করে তিনি অভিনেতা গিল্ডের পুরস্কার জিতেছেন। যদিও টিমোথি শ্যালামে শক্ত প্রতিদ্বন্দ্বী।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেতে পারেন শন পেন। বাফটা ও এসএজি জয়ের কারণে তিনি এগিয়ে।

‘সিনার্স’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেতে পারেন উনমি মোসাকু। বাফটা জয়ের পাশাপাশি ছবিটির শক্তিশালী অবস্থান তাকে এগিয়ে রেখেছে।

পরিচালনা ও চিত্রনাট্য

সেরা পরিচালক বিভাগে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য এগিয়ে আছেন পল থমাস অ্যান্ডারসন। তিনি গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস, বাফটা ও ডিরেক্টরস গিল্ডসহ সব প্রধান পুরস্কার জিতেছেন।

চিত্রনাট্য বিভাগে

Reneta

‘সিনার্স’-এর জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেতে পারেন রায়ান কুগলার।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য সেরা অভিযোজিত (অ্যাডাপ্টেশন) চিত্রনাট্যর জন্য পুরস্কার পেতে পারেন পল থমাস অ্যান্ডারসন।

কারিগরি বিভাগ

কারিগরি বেশ কয়েকটি বিভাগেও পরিষ্কার ফেভারিট তৈরি হয়েছে।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য চিত্রগ্রহণে মাইকেল বাউমান, একই ছবির জন্য সম্পাদনায় অ্যান্ডি জারগেনসেন পেতে পারেন পুরস্কার।

এছাড়া প্রোডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন, মেকআপ ও হেয়ারস্টাইলিং- এই তিন বিভাগে পুরস্কার জিতে নিতে পারে ফ্রাঙ্কেস্টাইন সিনেমাটি।

সাউন্ড ও ভিজ্যুয়াল ইফেক্ট

‘এফ ১’ পেতে পারে সেরা সাউন্ডের পুরস্কার, কেননা প্রায় সব বড় প্রিকার্সর পুরস্কার জিতেছে সিনেমাটি।

‘অ্যাভাটার:ফায়ার এন্ড অ্যাশ’ পেতে পারে সেরা ভিজ্যুয়াল ইফেক্ট পুরস্কার। কারণ ভিজ্যুয়াল ইফেক্টস সোসাইটির শীর্ষ পুরস্কার জয়ের কারণে এগিয়ে।

সংগীত বিভাগ

সেরা অরিজিনাল স্কোর: সিনার্স
সেরা অরিজিনাল গান: গোল্ডেন- কে-পপ ডেমন হান্টার্স

আন্তর্জাতিক ও অ্যানিমেশন

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: সেন্টিমেন্টাল ভেল্যু (নরওয়ে)

সেরা অ্যানিমেটেড ফিচার: কে-পপ ডেমন হান্টার্স

শর্ট ও ডকুমেন্টারি

অ্যানিমেটেড শর্ট: বাটারফ্লাই

লাইভ অ্যাকশন শর্ট: টু পিওপল এক্সেঞ্জিং সলিভা
ডকুমেন্টারি ফিচার: দ্য পারফেক্ট নেইবর
ডকুমেন্টারি শর্ট: অল দ্য এম্পটি রুমস

অস্কারে নতুন বিভাগ ‘সেরা কাস্টিং’

এবার প্রথমবারের মতো চালু হওয়া সেরা কাস্টিং বিভাগে সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হচ্ছে ‘সিনার্স’কে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সিনার্স’অস্কারঅস্কার ২০২৬অস্কার প্রেডিকশনলিড বিনোদনসম্ভাব্য অস্কার বিজয়ীসেরা ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

একাত্তরের নয় মাস অডিওবুক | পর্ব-৫

মার্চ ১১, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে

মার্চ ১১, ২০২৬

রিয়ানার বাড়িতে গুলি: টেসলায় এসে হামলা চালান ৩৫ বছরের নারী

মার্চ ১১, ২০২৬
ডুমসডে প্লেন

আকাশে মার্কিন ‘ডুমসডে প্লেন’, বাড়ছে পারমাণবিক যুদ্ধের উদ্বেগ

মার্চ ১১, ২০২৬

সম্ভাব্য বিজয়ী কারা, এবারের অস্কারে কার আধিপত্য?

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT