আদালত

নাফিজ সরাফাত ও পরিবারের বাড়ি-জমি-ফ্ল্যাট জব্দের নির্দেশ

নাফিজ সরাফাতের ছবি, ব্যক্তিগত ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফিজ সরাফাতের ব্যক্তিগত ছবি, তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পদ্মা ব্যাংক লিমিটেড এর সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফাতের রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার বিচারিক আদালত দুদকের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।

আদেশে বলা হয়, ফ্ল্যাট ছাড়াও নাফিজ সারাফাত ও আঞ্জুমান আরা শহিদের নামে থাকা জমিসহ বাড়ি, প্লটও জব্দ করার আদেশ দেয়া হয়।

সারাফাত আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

আওয়ামী লীগ সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের দুই ব্যাংকের তিনটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত।

বিষয়:আদালতচৌধুরী নাফিজ সারাফাতপদ্মা ব্যাংকসাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…