বাংলাদেশ

বিরোধীদলের দাবিতে নিজামী, সাঈদী, মুজাহিদদের নাম শোকপ্রস্তাবে

বিরোধীদলের দাবিতে নিজামী, সাঈদী, মুজাহিদদের নাম শোকপ্রস্তাবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে বিরোধীদল জামায়াত ইসলামের প্রয়াত নেতা নিজামী, সাঈদী, মুজাহিদদের নাম অন্তর্ভুক্ত করার দাবি গ্রহণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোক প্রস্তাবে অতীতে মন্ত্রী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব ব্যক্তিত্বের নাম শোক প্রস্তাবে যুক্ত করা উচিত।

উল্লেখিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মাওলানা মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদী, মাওলানা আব্দুস সোবহান, আবদুল কাদের মোল্লা, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মাওলানা এ কে এম ইউসুফ, শহীদ ওসমান হাদি, সাবেক সংসদ সদস্য শেখ আনসার আলী, প্রিন্সিপাল আব্দুল খালেক মণ্ডল, হাফেজা আসমা খাতুন, রোকেয়া আনসার, সুলতানা রাজিয়া, রাশেদা খাতুনসহ আরও কয়েকজন। এছাড়া জুলাই বিপ্লব ও শাপলা চত্বরে নিহতদের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলীয় উপনেতা যাদের নাম উল্লেখ করেছেন, সেগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

বিষয়:জাতীয় সংসদজামায়াতজুলাই-বিপ্লবত্রয়োদশ জাতীয় সংসদদেলওয়ার হোসেন সাঈদীপ্রয়াত নেতৃবৃন্দ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…