আন্তর্জাতিক

শুধুমাত্র যুক্তরাষ্ট্রই পারে ইসরায়েলের হামলা থামাতে: মাহমুদ আব্বাস

মাহমুদ আব্বাস বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্যান্য অতিথি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদ আব্বাস একটি সভায় বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্যান্য অতিথি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শুধুমাত্র যুক্তরাষ্ট্রই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ থামাতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল ২৮ এপ্রিল রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি দেওয়া ভাষণে মাহমুদ আব্বাস বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, যেন তারা ইসরায়েলকে রাফাহতে আক্রমণ করতে বাধা দেয়। শুধুমাত্র যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে এই অপরাধ থেকে বিরত রাখতে পারে।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে রাফাহ আক্রমণ করতে পারে ইসরায়েল। কারণ, গাজার অধিকাংশ ফিলিস্তিনরা পালিয়ে সেখানে অবস্থান করছেন। রাফাহতে কেবল ছোট একটি হামলাই ফিলিস্তিনের জনগণকে গাজা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করবে। তখন ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটবে।

গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ এই পর্যন্ত প্রায় ৩৪ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিষয়:ইসরায়েলগাজাফিলিস্তিনমাহমুদ আব্বাসরাফাহ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…