আওয়ামী লীগেরও এক দফা, শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন নয়: কাদের
কাদের শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন, পেছনে অন্য নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিএনপিসহ সমমনা দলগুলোর কর্মসূচিকে ষড়যন্ত্র উল্লেখ করে এর প্রতিবাদে রাজধানীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ হয়। এতে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিলো, আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। বিএনপির আন্দোলন দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য। তত্ত্বাবধায়ক সরকার আর ফেরত আসার সুযোগ নেই উল্লেখ করে তারা বলেন, সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন হবে। আওয়ামী লীগ নেতারা বলেন, কেউ নির্বাচন প্রতিহত করতে এলে সমুচিত জবাব দেওয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







