খুলনায় একজনকে গুলি করে হত্যা

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় ‘হত্যা’ লেখা বোতাম, হত্যার ঘটনা বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
খুলনা ফুলতলায় মিলন ফকির (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা করেছে।
সোমবার সকালে ফুলতলা উপজেলার জামিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।
খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো যাবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাড়িয়ে ছিলন মিলন ফকির। এসময় একটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে। এসময় মিলন ফকির দৌঁড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







