চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

রুমন রেজারুমন রেজা
1:48 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2022
নারায়ণগঞ্জ, রাজনীতি
A A
Advertisements

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি দাবি করেছেন, নিহত শাওন (২০) ফতুল্লা কাশিপুর ইউনিয়ন যুবদলের নেতা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় এই ঘটনা ঘটে। এসময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় রণক্ষেত্র পরিণত হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগান ও টিয়ারশেলের গুলি নিক্ষেপ করেছে। সংঘর্ষে চারটি মোটর সাইকেল আগুনসহ সাত-আটটি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে।

সকাল ১০টার দিকে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে র‌্যালি বের করতে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বিএনপির নেতাকর্মীদের র‌্যালি বের করতে বাধা দেয়।

এসময় বিএনপির নেতার্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিপেটা করে বিএনপির নেতাকর্মীদেও ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

এক পর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুড়ে। পুরো দুই নং রেলরেগইটসহ আশপাশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং রণক্ষেত্রে পরিণত হয়। এসময় চারটি মোটর সাইকলে আগুন ও সাতটি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা পুলিশ সুপার(অপরাধ) আমীর খসরু বলেন, বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

 

 

ট্যাগ: গুলিবিদ্ধনারায়ণগঞ্জবিএনপি-পুলিশ সংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনামুক্ত অমিতাভ, ফিরেছেন কাজে

পরবর্তী

জিয়া হত্যার বিচারে কমিশন গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

পরবর্তী

জিয়া হত্যার বিচারে কমিশন গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে 'পরাণ'

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version