আন্তর্জাতিক

পেন্টাগনের নথি ফাঁস করার অপরাধে এয়ার ফোর্সের একজন গ্রেপ্তার

বহু সেনা সদস্য ও পুলিশ সদস্য একটি ল্যান্ড রোভার গাড়ির পাশে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ল্যান্ড রোভার গাড়ি একটি গাছের পাশে দাঁড়িয়ে আছে, চারপাশে সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পেন্টাগনের গোপন নথি ফাঁস করার অভিযোগে ২১ বছর বয়সী মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন গার্ড সদস্যকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

বিবিসি জানিয়েছে, এফবিআই কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জ্যাক টেক্সেইরা নামক এই ব্যাক্তিকে তার পারিবারিক বাসভবন থেকে গ্রেপ্তার করছে। এই ব্যক্তি ফাইলগুলি ফাঁস সংক্রান্ত একটি অনলাইন চ্যাট গ্রুপের নেতৃত্ব দানকারী ছিল। মার্কিন কর্মকর্তারা জানায়, শ্রেণীবদ্ধ গোপন প্রতিরক্ষা তথ্য প্রেরণ করার অপরাধে  তাকে গুপ্তচরবৃত্তি আইনের অধীনে অভিযুক্ত করা হবে। এই নথিগুলোতে ইউক্রেন এবং বিশ্বের অন্যান্য দেশের যুদ্ধ সম্পর্কিত সংবেদনশীল গোয়েন্দা তথ্য ছিল।

তাকে গ্রেপ্তার করার সময় পুলিশ কর্মকর্তারা এলাকার রাস্তা অবরোধ করে। স্থানীয় একজন বলেছেন, সেখানে প্রায় ছয় থেকে আটজন সেনা সদস্য রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। যদিও এটা খুব শান্ত এলাকা। গ্রেপ্তারকৃত টেক্সেইরা শুক্রবার বোস্টনে প্রথম আদালতে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের গোয়েন্দা শাখার সদস্য।

আগের দিন একটি সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, এটি একটি ইচ্ছাকৃত অপরাধমূলক কাজ। এইরকম একজন তরুণ বিমানকর্মীর কীভাবে শ্রেণীবদ্ধ প্রতিরক্ষা নথিতে অ্যাক্সেস ছিল এমন প্রশ্নের জবাবে জেনারেল রাইডার বলেন, মার্কিন সামরিক বাহিনীতে কর্মীদের খুব কম বয়সেই অনেক দায়িত্ব দেওয়া হয়।

জানাগেছে টেক্সেইরা ছাড়াও অপরাধী সদস্যদের মধ্যে রাশিয়া, ইউক্রেন, ইউরোপ, এশিয়া ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের লোকজন অন্তর্ভুক্ত ছিল।

বিষয়:এফবিআইগোপন নথিগোপন নথি ফাঁসপেন্টাগন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…