শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের লম্বা ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার সময়ের ছবি, যেখানে অনেক ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ৪০ দিনের ছুটি পেতে যাচ্ছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২ মার্চ থেকে এ ছুটি শুরু হয়ে ৮ এপ্রিল শেষ হবে। এছাড়া, ১০ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায়, যেসব প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র থাকবে, সেগুলোতে ৭০ দিনের লম্বা ছুটি থাকবে।

শিক্ষাপঞ্জি অনুসারে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হবে, শেষ হবে ৮ এপ্রিল। পবিত্র রমজান শুরু হবে ১ বা ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি। সেই হিসাবে একটানা বন্ধ থাকবে ৪০ দিন।

বিষয়:ছুটিশিক্ষাপ্রতিষ্ঠান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…