জনপদ

নির্মাণ কাজ শেষ না হতেই পায়রা বন্দরের গাইড ওয়ালে ধস

পায়রা বন্দরের গাইড ওয়ালে ধসের ছবি, নির্মাণ কাজ শেষ না হতেই ধস. Channel i News - চ্যানেল আই নিউজ

পায়রা বন্দরের গাইড ওয়ালে নির্মাণ কাজ শেষ না হতেই ধসের ছবি, জরুরি সংস্কার প্রয়োজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মাণ কাজ শেষ না হতেই আবারো ধসে পড়েছে পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যরে দুটি সীমানা গাইড ওয়াল। এর ফলে ঝুঁকিতে পড়েছে প্রায় ৩ হাজার ফুট দীর্ঘ গাইড ওয়াল।

গতকাল শুক্রবার (৩০ জুন) রাতে বন্দরের স্টাফ কোয়াটার সংলগ্ন পশ্চিম পাশের ছয়আনি খালের মধ্যে ওই গাইড ওয়াল দু’টি ধসে পড়ে।

এর আগে গত বৃহস্পতিবার আরও ৩ টি গাইড ওয়াল খালের দিকে হেলে পড়ে। গত ৩০ জানুয়ারিতেও আরও একটি গাইড ওয়াল হেলে পড়েছিলো।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১১ কোটি টাকা ব্যয়ের ওই গাইড ওয়ালের কাজ গত বছর শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানী। দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর গতকাল ওই গাইড ওয়াল ধসে পড়ে। যথাযথ কাজ না হওয়া ও এর নিম্নমান নিয়ে এলাকাবাসী মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এদিকে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিষয়:পায়রা বন্দর
প্রতিবেদক

এনায়েতুর রহমান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…