অন্যান্য খেলা

বিতর্ক ওঠা সোনাজয়ী খেলিফ বললেন, ‘আমি অন্য নারীদের মতোই’

বিজয়ী খেলাফের নারী অ্যাথলেটের উল্লাস, বাংলাদেশ পতাকাসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ী নারী অ্যাথলেট খেলাফের উল্লাস, বাংলাদেশ পতাকাসহ, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টেস্টোস্টেরন হরমোন লেভেল এবং ডিএনএ টেস্টে ব্যর্থতার কারণে গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছিলেন ইমানে খেলিফ। এরপর তাকে নিয়ে শুরু হয় নানা বিতর্ক। তবে সব কিছু ছাপিয়ে মেয়েদের বক্সিংয়ে সোনা জিতেছেন আলজেরিয়ার এই তারকা। চীনের ইয়াং লিওকে হারিয়ে প্রথমবার অলিম্পিক সোনাজয়ী বলছেন, তিনি অন্য নারীদের মতোই।

আলজেরিয়াকে এবারের অলিম্পিকে দ্বিতীয় সোনা জেতানোর পর খেলিফ বলেছেন, ‘আমি অনেক আনন্দিত। আট বছর ধরে এই স্বপ্ন দেখেছি। এখন আমি সোনাজয়ী অলিম্পিক চ্যাম্পিয়ন। আট বছর ধরে অনেক কষ্ট করেছি। নির্ঘুম রাত কাটিয়েছি। আর এখন তার ফল হিসেবে অলিম্পিক চ্যাম্পিয়ন হলাম।’

‘আমি অন্য নারীদের মতোই একজন নারী। নারী হিসেবেই আমি জন্মগ্রহণ করেছি এবং এভাবেই বেঁচে আছি। আমার সাফল্যের পেছনে শত্রু আছে। তারা আমার সাফল্য হজম করতে পারছে না।’

বিষয়:আলজেরিয়াইমানে খেলিফপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…