জনপদ

হাসপাতালের ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

হাসপাতালের সামনে গাছপালা ও ফুলের বাগান, ভবনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের বহিরঙ্গন দৃশ্য, যেখানে গাছপালা ও ফুলের বাগান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ছাদ থেকে পড়ে আমিনা খাতুন (৮০) নামের এক রোগীর মৃত্য হয়েছে।

শনিবার ৯ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটার ভবনের নীচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আমিনা খাতুন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর (নয়াপাড়া) গ্রামের আফছার আলীর স্ত্রী।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৫ সেপ্টেম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে আমিনা খাতুনকে ভর্তি করানো হয়।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করেই আমিনা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার সাথে থাকা বড় ছেলের বউ মোশরেবা খাতুন রাতেই তার স্বামীকে বিষয়টি জানান। পরে সকাল ৮টার দিকে শাশুড়ি আমিনা খাতুনের লাশ হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

এ ব্যাপারে কোতয়ালী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোলাম মাওলা। এছাড়াও ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।

বিষয়:দিনাজপুর
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…