Advertisements
দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও শোসনমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। জাতীয় সংসদে তার বিদায়ী ভাষণে রাষ্ট্রপতি নতুন প্রজন্মের জন্য নিরাপদ, সুখি ও সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার আহ্বান জানান। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনপ্রতিনিধিদের সব কিছুর ঊর্ধ্বে জনস্বার্থকে স্থান দিতে হবে।







