ক্রিকেট

ম্যাথুজের ‘টাইমড-আউট’ নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছে, দর্শকরা দর্শনীয় দৃশ্য উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ভরাডুবির পর লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে কোয়ালিফাই করার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ওই ম্যাচে লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড-আউট’ করে ফিরিয়েছিল টিম টাইগার্স। যে আউট নিয়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও বিপক্ষে মন্তব্য করেছেন। বিসিবির প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। এবার ‘টাইমড-আউট’ নিয়ে কৌশলী উত্তর দিলেন সাকিবদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে মাঠের লড়াই।

ম্যাচের আগেরদিন টাইগারদের পক্ষে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরু। লঙ্কান এ কোচের দিকে প্রশ্ন যায়- সাকিব আল হাসান এমন আবেদন করে ‘ক্রিকেট চেতনা’ ভঙ্গ করেছেন বলে অনেকেই মন্তব্য করেছেন, আপনার মতামত কি? উত্তরে ‘ক্রিকেট চেতনা’ ভঙ্গের বিষয়টি মানতে নারাজ বাংলাদেশ কোচ বলেছেন, এমন আউটের সিদ্ধান্ত আম্পায়ারদের উপরই থাকুক।

‘খুব শিগগিরই বিতর্ক এটা নিয়ে থামবে বলে মনে হয় না। আমি মনে করি, টাইমড আউটের সিদ্ধান্ত আম্পায়ারদের উপরই ছেড়ে দেয়া উচিত। এমন আউট ক্রিকেটের আইনের মধ্যেই আছে। আমি চাই এ সিদ্ধান্তটা আম্পায়ারের দিক থেকেই আসুক। তারাই ঘোষণা করুক, কোনো ব্যাটার টাইমড-আউট হয়েছেন কিনা।’

বিষয়:অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডটাইমড আউটবাংলাদেশম্যাথুজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…