ক্রিকেট

ভারত ম্যাচের আগে সাকিবের চোট

সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, বল হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে প্রস্তুত, ম্যাচের আগে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত ম্যাচের আগে চোট হানা দিয়েছে বাংলাদেশ দলে। চোটে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় পেশিতে টান লাগে সাকিবের। পরে অবশ্য খেলা চালিয়ে যান। দ্বিতীয় ইনিংসে বলও করেন। তবে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছাড়েন টাইগার অধিনায়ক। চোটের গভীরতা স্ক্যান করাতে চলে যান হাসপাতালে।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের জায়গায় এসেছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তখন সাকিবের হাসপাতাল যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। বলেছেন, ‘সাকিব চোট স্ক্যান করতে হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।’

ব্যাটিং ইনিংস চলাকালেই মাসল ক্র্যাম্প (মাংসপেশীতে টান) পড়েছিল তার। পরে আক্রমণাত্মক ব্যাটিং করে দলের সংগ্রহ বাড়াতে চেয়েছেন। যদিও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৫১ বলে ৪০ রানের ইনিংস খেলে লোকি ফার্গুসনের শিকার হন।

বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন সাকিব। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে দাঁড়িয়েছিলেন স্লিপে। সাকিবের অস্বস্তির বিষয়টি ম্যাচ চলাকালেই টের পাওয়া গিয়েছিল। একপর্যায়ে মাঠ ছেড়ে চলে যান তিনি।

১৯ অক্টোবর পুনেতে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডবাংলাদেশমুশফিকলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…