প্রবাস সংবাদ

মালদ্বীপে গণহত্যা দিবস পালন

বাংলাদেশ হাই কমিশনের মালদ্বীপে গণহত্যা দিবসের অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হাই কমিশনের মালদ্বীপে গণহত্যা দিবসের স্মরণ অনুষ্ঠানে বক্তা ও বাংলাদেশের পতাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক জাতীয় গনহত্যা দিবস পালন করা হয়েছে। সোমবার ২৫ মার্চ দিবসটি উপলক্ষে  মিশনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বার্তা যথাক্রমে পাঠ করে শোনান কাউন্সিলর শ্রম মোঃ সোহেল পারভেজ ও প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা।

প্রধান অতিথি হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণহত্যায় নিহত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতার চেতনা ধারন করে গণহত্যার বিষয়ে স্বীকৃতির আদায়ের জন্য প্রচারণা চালানোর জন্য অনুরোধ জানান। আগামী প্রজন্মকে গণহত্যা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে জানানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি।

এছাড়াও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান এস এম আবুল কালাম আজাদ।

বিষয়:গণহত্যা দিবসপালনমালদ্বীপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…