রাজনীতি

রাজনীতি ঠিক না হলে সবকিছু ঠিক করতে পারব না: ওবায়দুল কাদের

কাদেরের সাক্ষাৎকারে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ও সরকারের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কাদেরের বিশ্লেষণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘রাজনীতি ঠিক না হলে সবকিছু ঠিক করতে পারব না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন: সড়ক পরিবহন আইনটি এতদিনেও বাস্তবে আলোর মুখ দেখাতে পারিনি। এখন বিষয়টি দাঁড়িয়েছে, আইন রয়েছে বিধিমালা ফয়সালা হয় না; সেটা মানুষকে অন্ধকারে রাখা।

শনিবার সড়ক পরিবহন দিবসে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: রাজনীতি ঠিক না হলে সবকিছু ঠিক করতে পারব না। আমাদের ভিআইপিদের নিয়ম মানতে হবে। ভিআইপি রাস্তায় ভিড় দেখলেই পুলিশকে রিকোয়েস্ট করে ছেড়ে দিতে। ভিআইপিরা রং সাইড দিয়ে চলাচল করে যায়। আগের চেয়ে কমেছে কিন্তু বন্ধ হয় নাই।

তিনি বলেন: এক্সিডেন্টের সংখ্যা আগের চেয়েও কমলেও মৃত্যুহার বাড়ছে। এর একমাত্র কারণ ইজিবাইক। আমরা দায়িত্ব এড়াতে পারব না।

বিষয়:ভিআইপি
প্রতিবেদক

ওবায়দুল রশিদ

সাংবাদিক, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…