বিনোদন

হাসপাতালে জন্মদিন পালন করলেন তিশা, পেলেন ফারুকীর উপহার

জন্মদিনে তিশাকে একটি আংটি উপহার দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

তিশা ও পরিবারের সঙ্গে জন্মদিনের আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিশা ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে জন্মদিন উদযাপন করছেন, সঙ্গে উপহার ও কেক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অসুস্থ হয়ে যায় এ হাসপাতালে তিশা-ফারুকী দম্পতির মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। তাই এবারের জন্মদিনে কোনো আয়োজন নেই তিশার। তবে এই দুঃসময়েও ফারুকী তার স্ত্রী তিশার জন্মদিনে উপহার দিতে ভোলেননি।

জন্মদিনে তিশাকে একটি আংটি উপহার দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই দুঃসময়েও জন্মদিন মনে রেখে উপহার আনায় আপ্লুত তিশা।

উপহারের ছবি শেয়ার করে অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরো একটি অভিজ্ঞতা যোগ হলো। হসপিটালে বসে জন্মদিন পালন করলাম। থ্যাংকস ফারুকী! জীবনের এত ঝড়ের মধ্যেও আমার জন্মদিনটা মনে রাখার জন্য।’

জানুয়ারি মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসকরা জানিয়েছিলেন তার ব্রেইন স্ট্রোক হয়েছে। এর পর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান ফারুকী। কিন্তু এর পর হঠাৎ অসুস্থ হয়ে যায় এ তারকা দম্পতির মেয়ে ইলহাম নুসরাত ফারুকী।

বিষয়:ইলহামজন্মদিনতিশাফারুকিলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…