বাংলাদেশ

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত

সতর্ক সংকেতের জন্য লাল পতাকা উত্তোলিত সৈকত কাঠের টাওয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গল সমুদ্র সৈকত এ সতর্ক সংকেতের জন্য লাল পতাকা উত্তোলিত কাঠের টাওয়ার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৭ জুন) এক সতর্কবার্তায় এই কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিষয়:সতর্ক সংকেতসমুদ্রবন্দর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…