রেইনড্যান্স উৎসবে সেরা ছবির পুরস্কার পেলেন নুহাশ
পুরস্কার পেল নুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’

নুহাশ রাইনের রেইনড্যান্স উৎসবের সেরা ছবির পুরস্কার গ্রহণের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
৩১তম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ হিসেবে পুরস্কার অর্জন করলো নুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’।
স্বাধীন ধারার সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব বলা হয় রেইনড্যান্স উৎসবকে। গুরুত্বপূর্ণ এই উৎসবে ‘পেট কাটা ষ’ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হওয়ায় উচ্ছ্বসিত নুহাশ। গুরুত্বপূর্ণ অর্জনে নুহাশকে অভিনন্দন জানিয়েছেন নির্মাতা ফারুকী, রেদওয়ান রনি সহ অনেকে।
গত বছর দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায় নুহাশের চার পর্বের অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’। এই বিল্ডিংয়ে ‘মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলো মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়।
সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু প্রমুখ।







